Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিপিএলের নতুন চ্যালেঞ্জে মিরাজ, যোগ দিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 7:53 am

জাতীয় দলের খেলা ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে শনিবার সকালে দেশ ছেড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

ক্যারিবিয়ানের পথে রওনা হওয়ার আগে বিমানে বসে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন মিরাজ। সেখানে তিনি লেখেন, “নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।”

সিপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন মিরাজ। তবে এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকে তাকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। যদিও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার।

গত বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সও মিরাজকে দলে নিয়েছিল। সেখানেও খেলার সুযোগ পাননি তিনি। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম ম্যাচ খেলার সুযোগ আসে গত জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্যালান্টসের হয়ে চার ম্যাচ খেলার পর একাদশ থেকে বাদ পড়েন তিনি।

এবার সিপিএলে নিজেকে নতুনভাবে তুলে ধরার সুযোগ রয়েছে মিরাজের সামনে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাকে দলে নিয়েছে মোহাম্মাদ নাবির বদলি হিসেবে। আফগানিস্তানের এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেওয়ায় মিরাজের খেলার সুযোগ তৈরি হতে পারে।

দেশ ছাড়ার আগে মিরাজ জানতে পারেন, সিপিএলের শুরুতেই দুর্দান্ত ছন্দে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শনিবার ভোরে জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়েছে দলটি। গতবারের রানার্স আপরা এবার আসরের শুরুতে পাঁচ ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সংসদে প্রধানমন্ত্রীর সেলফিতে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

চৌদ্দগ্রাম দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি- শাহনেওয়াজ শাহীণ, সেক্রেটারী- আলমগীর হোসেন

জয়মনিতে এক রাতে ৪টি দোকান চুরি

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবে স্কুল ড্রেস ও ব্যাগ : শিক্ষামন্ত্রী

প্রায় ২ বছরে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবির এর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম