Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাদারীপুরে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 10:32 am

আরাফাত হোসেন, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় আর্ত মানবতার সেবায় নিয়োজিত উপজেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রবাসী ফিরোজ মাহমুদ বুলু বেপারীর নিজ বাসভবনে জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, ৬০০টি পবিত্র কোরআন শরীফ বিতরণ, ৭টি হুইলচেয়ার প্রদান, ২ জন অসহায় পরিবারকে টিন বিতরণ এবং ১০টি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা লোকমান বেপারীর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াজ বেপারী।

আলোচনা সভায় অতিথিরা বলেন, শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠন দীর্ঘদিন ধরে মানবসেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। তারা সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশ্রাফুজ্জামান,
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, কালকিনি সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান শেখ, সংগঠনের উপদেষ্টা আনিস বেপারী, আবুল খায়ের মোল্লা, প্রধান শিক্ষক সেলিম রেজা, সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন, খোকন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, মোঃ রোমান বেপারী, শিকারমঙ্গল ইউনিয়নের সভাপতি আবু নাঈম, কয়ারিয়া ইউনিয়নের সভাপতি বশির উল্লাহ, এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সংগঠনের সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য কাজী রায়হান ও আল মামুন।
পরে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ১০টি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

দোয়ারাবাজারে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

যথাযোগ্য মর্যাদায় বুধবার পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) আজ

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ