Saturday , 5 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‘সরকার সতর্ক না হলে ক্ষমতায় থাকতে পারবে না’: মামুনুল হক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 5, 2026 6:59 am

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরুর আগে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আল্লামা মামুনুল হক বলেন, ‘আমি সরকার প্রধানকে আল্লাহর কুরআনের ভাষায় বলতে চাই, আপনি সতর্ক হয়ে যান। নয়তো আমরা না চাইলেও আপনি ক্ষমতায় থাকতে পারবেন না।’

তিনি বলেন, ‘আমাদেরকে প্রশ্ন করা হয়, ছয় মাস যেতে না যেতেই আপনারা কেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন। এর জবাবে আমি বলবো, সরকার ক্ষমতা গ্রহণের ছয় মিনিট না যেতেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আরও বলেন, শান্তিপূর্ণভাবে লংমার্চের মাধ্যমে সরকারকে যে বার্তা দেওয়া হচ্ছে, সেটি যদি সরকার বুঝতে না পারে, তাহলে এর পরিণতি আরও ভয়াবহ হতে পারে।

শনিবার সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশের পর ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত