Monday , 21 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে জরাজীর্ণ ভবনের পলেস্তারা খসে পড়ে ৭ শিক্ষার্থী আহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 21, 2025 6:26 am

 

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী মোহাম্মাদীয়া দাখিল মাদ্রাসায় ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় অন্তত ৭ জন শিক্ষার্থী আহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে চলমান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, নবম ও দশম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ ভবনের ছাদ থেকে পলেস্তারা ও বিমের অংশ খসে পড়ে। শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, “পরীক্ষা চলাকালে হঠাৎ কয়েকটি স্থানে পলেস্তারা খসে পড়ে ৬-৭ জন শিক্ষার্থী আহত হয়। তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশের একটি নিরাপদ কক্ষে সরিয়ে নেওয়া হয় এবং পরীক্ষাটি সেখানেই নেওয়া হয়।”

ঘটনার পর শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে কান্নায় ভেঙে পড়ে। খবর পেয়ে অভিভাবকরা মাদ্রাসায় ছুটে আসেন সন্তানদের খোঁজ নিতে।

জানা গেছে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় বর্তমানে প্রায় ৫০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ব্যবহৃত তিন কক্ষবিশিষ্ট একতলা ভবনটি নির্মিত হয় ১৯৯৩-৯৪ অর্থবছরে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ছাদে ফাটল, দুর্বল পিলার এবং নিচের অংশের প্লাস্টার খসে পড়া এখন নিয়মিত ঘটনা।

মাদ্রাসার সুপার মো. আ. মন্নান বলেন, “বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ভবনটি ব্যবহার অনুপযোগী বলে মত দিয়েছেন এবং পাঠদান বন্ধের সুপারিশ করেছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা আরও বড় কিছু হতে পারত।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “ঘটনার বিষয়ে অবহিত হয়েছি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

রংপুর শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে দুই কিশোরী নিখোঁজ: ৯ দিনেও মেলেনি খোঁজ

বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

মহাস্থান মাহীসওয়ার বিশ্ববিদ্যালয় কলেজে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

দাঁড়িপাল্লার পক্ষে জনসভা- বাউফলে আসছেন জামায়াতের আমির

আমতলীতে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই রেস্তোরাঁকে জরিমানা

কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার

বরিশালে ২৪ ঘণ্টায় ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড