Tuesday , 8 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি: নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। সোমবার (৭ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের নিচতলায় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম নিজ হাতে স্বাক্ষর করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “প্রথমে ছাত্রসমাজ এবং পরে দেশের সর্বস্তরের মানুষ বৈষম্যমুক্ত সমাজ গঠনে বহু ত্যাগ স্বীকার করেছেন। এই আন্দোলনের যারা বিরোধিতা করেছে বা নৃশংস হামলা চালিয়েছে, তাদের বিচারের দাবিতেই এই কর্মসূচি। সরকার আহতদের চিকিৎসায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আশাকরি, ঐক্যবদ্ধভাবে আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারব।”

উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করে কর্মসূচিতে অংশ নেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে।

উল্লেখ্য, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চূড়ান্ত চুক্তি এখনও দূরে, হরমুজ প্রণালী আবার বন্ধ : ইরান

‎কমলনগরে উপজেলা বিএনপি’র সভাপতি লক্ষ্মীপুর-৪ আসনের মনোনয়ন সংগ্রহ

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মুরাদনগরে অবৈধ মাটি কাটা ও অনুমতিহীন নির্মাণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান

জামায়াত ইসলামীর পক্ষ থেকে অসহায় পরিবারকে সতঘর উপহার

মোংলায় বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনের যাবজ্জীবন

কাঠালিয়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা

নওগাঁ জেলা কমিটি থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণপদত্যাগ