Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সাধারণসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 27, 2025 7:32 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল ৫ টায় আবেদ আলী মোড়ে উন্মুক্ত পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মোজাহার আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (পাঁচবিবি-সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। এ পরিস্থিতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জামায়াতে ইসলামী মাঠে নেমেছে। জনগণের শক্তিই হলো পরিবর্তনের মূল চালিকাশক্তি। আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ দেশে ন্যায়-ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “আমরা উন্নত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। এ জন্য জনগণের দোয়া, সহযোগিতা ও সক্রিয় সমর্থন প্রয়োজন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

তারা বলেন,জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে জামায়াত সবসময় জনগণের পাশে থেকেছে। এই দুঃসময়ে দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায় ও পরিবর্তনের অঙ্গীকার। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি বিশিষ্ট আলেম মাওলানা আব্দুস সালাম, ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, ইউনিয়ন সেক্রেটারী ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

পাঁচবিবির জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ

দেশের সকল বিভাগেই বৃষ্টির সম্ভাবনা

কুড়িগ্রামে “ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস” সমুহ পালনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে বিকল্প পরিচ্ছন্ন জ্বালানির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: প্রধান উপদেষ্টা

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশব্যাপী নানা কর্মসূচি

ঈদগাঁও বাজারে ভাড়াটিয়ার আঘাতে মাথা ফাটল মালিক পক্ষের

আমতলীতে তরমুজ চাষের জন্য ব্যস্ত সময় পার করছে কৃষকরা

৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়?

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন