Friday , 12 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

৫৪ বছরের স্বাধীন বাংলাদেশ: আমাদের অর্জন কোথায়?

প্রতিবেদক মো. আল আমিন, চবিঃ

৫৪ বছরের স্বাধীনতার পথচলায় আমাদের সবচেয়ে বড় সাফল্য হওয়া উচিত ছিল দেশের সামগ্রিক উন্নয়ন, উদ্ভাবন, গবেষণা, শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা, আর জনগণের স্বাধীন মত প্রকাশের পরিবেশ তৈরি করা।
কিন্তু সত্যিটা কি তেমন? বরং দেখা যায় যারা দেশ নিয়ে নতুন কিছু ভাবতে চায়, পরিবর্তনের স্বপ্ন দেখে, প্রশ্ন তোলে তাদেরই কখনো “স্বাধীনতার বিপক্ষ শক্তি”, কখনো “চেতনাবিরোধী”, আবার কখনো “অন্য দলের এজেন্ট” হিসেবে আখ্যায়িত করা হয়। এভাবে মত প্রকাশের পথ রুদ্ধ করে নিজেদেরকেই “স্বাধীনতার অতন্দ্র প্রহরী” হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা—এটাই যেন আমাদের প্রধান সাফল্য হয়ে দাঁড়িয়েছে।

অথচ স্বাধীনতার এত বছর পর আমাদের লক্ষ্য হওয়া উচিত ছিল উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, প্রযুক্তি, স্বাস্থ্য, নিরাপত্তা, আর আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা।
কিন্তু আমরা পড়ে আছি শব্দের রাজনীতিতে “চেতনা” নিয়ে। অন্যদিকে ১৯৭১ সালে যে শক্তি পরাজিত হয়েছিল— সেই পাকিস্তান আজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, পারমাণবিক অস্ত্র, সামরিক উন্নতি আর কৌশলগত শক্তিতে বিশ্বের বড় বড় দেশের সঙ্গে সমানে টেক্কা দিচ্ছে।

আর আমরা? আমাদের শক্তি— কেবল চেতনার বুনট, যার বাস্তব রূপ দেশ গড়ার মাঠে দেখা যায় না। স্বাধীনতার ৫৪ বছরে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত আমরা কি উন্নয়নের পথে এগোচ্ছি, নাকি উন্নয়নের বদলে স্লোগান নিয়ে ঘুরে বেড়াচ্ছি?

সময় এসেছে নিজের দিকে তাকানোর; সময় এসেছে দেশকে নিয়ে নতুনভাবে ভাবার।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কড়া হুঁশিয়ারি

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

নবীনগরের সলিমগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত।

উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা কে বিএনপির প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত

গাজীপুরে এক রাতে তিন বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

নিষেধাজ্ঞার তোয়াক্কা নেই ববিতে, প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম

আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

তনু হত্যা মামলায় ১০ বছর পর আসামি গ্রেফতার