Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 8:10 am

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, ঘুষ ও লুটপাটের কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, এগুলো নানা ধরনের ঘুষখোরি, লুটপাট করে। যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠে এসেছে। অন্যায়, অভিচারের বিচার সব দেশেই জনগণের চাওয়া ছাড়াই হয়। বাংলাদেশে দিন-রাত ও বছরের পর বছর কান্নাকাটি করেও এ অপরাধের কোনো বিচার হয় না।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা, মন্ত্রী ও প্রধানমন্ত্রী দেশকে সর্বনাশ করে দিয়ে গেছে লুটপাট করে। যেই অন্যায় অত্যাচার নির্যাতন এই ১৫-১৬ বছরে তারা (আওয়ামী লীগ) করেছে বাংলাদেশের ইতিহাসে আগে কখনো এরকম করেনি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে, যা কিছু বিদেশি সাহায্য আসে সবকিছু চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে গিয়েছে। ফিলিপাইনে যারা এর সঙ্গে জড়িত, তারা এখন সব জেলে আছে, কিন্তু বাংলাদেশের কারো কোনো বিচার হয়নি।’

আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এখন ভারতে বসে বসে হুংকার দেয় ডিসেম্বরে আসবে, জানুয়ারিতে আসবে, আসুক না, দেখি বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করেন।’

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, সততার মূল্য অপরিসীম। তিনি বলেন, জিয়াউর রহমান মৃত্যুর পরও মানুষের কাছে সম্মানিত, কারণ তিনি সততা ও দেশপ্রেমের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছিলেন।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৪-৫ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, কিন্তু মৃত্যুর পর দেখা গেল তার কোনো জমি নাই। ব্যাংকে কোনো টাকা নাই। তার ৪ ভাই জীবিত ছিলেন, কেউ নামও জানে না তাদের।’

সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু। এ ছাড়া স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চোখের স্বাস্থ্য জাতীয় উন্নয়নের বড় অংশ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কানাডাকে হতাশ করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউটে সুইজারল্যান্ড

চার ঘণ্টা পর আদমজী ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবস্থা

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া কমাতে ট্রাম্পের নির্দেশ

ঝিনাইদহে র‍্যাবের অভিযানে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার

নওগাঁয় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝালকাঠিতে শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক