Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া কমাতে ট্রাম্পের নির্দেশ

উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরুর কয়েক ঘণ্টা আগে এর পরিসর কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মহড়াকে ‘অযথাযথ’ ও ‘বৈরী’ বলে মন্তব্য করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি জানায়, সোমবার শুরু হওয়া ১১ দিনব্যাপী ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের এই যৌথ সামরিক মহড়ার বর্তমান পরিসরে তিনি সন্তুষ্ট নন। তাঁর দাবি, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি সৃষ্টি করেনি এবং সম্মানজনক আচরণ করেছে।

ট্রাম্প আরও বলেন, এ ধরনের মহড়া শুধু ব্যয়বহুলই নয়, এর বড় অংশের ব্যয় যুক্তরাষ্ট্রকে বহন করতে হয়। একই সঙ্গে এটি এমন একটি দেশের প্রতি ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও বৈরী বার্তা’ দেয়। তবে মহড়া বাতিল করার মতো সময় না থাকায় তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে মহড়ার পরিসর উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী ও মার্কিন বাহিনীর নিয়মিত গ্রীষ্মকালীন এই মহড়ার মূল উদ্দেশ্য উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় প্রস্তুতি বজায় রাখা। এবারের মহড়া এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা, এমনকি সেনা পাঠানোর বিষয়ও আলোচনায় রয়েছে।

ট্রাম্পের মন্তব্যের পরও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বঘোষিত পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী যৌথ মহড়া চলবে। অন্যদিকে, উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের মহড়াকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসনের প্রস্তুতি হিসেবে আখ্যায়িত করে আসছে। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২৮ হাজার ৫০০ সেনা মোতায়েন রয়েছে, যা ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে বহাল আছে।

রোববার দেওয়া আরেক পোস্টে ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্রের উদ্যোগে দক্ষিণ কোরিয়া সাড়া দেয়নি বলেও সমালোচনা করেন। তবে বিশেষজ্ঞদের মতে, মহড়া পুরোপুরি বাতিল না করে শুধু এর পরিসর কমানোর সিদ্ধান্তকে উত্তর কোরিয়া তেমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নাও বিবেচনা করতে পারে। কিউংনাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়া বিশেষজ্ঞ লিম উল-চুল এএফপিকে বলেন, এ কারণে কিম জং উনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া আসার সম্ভাবনা কম। উল্লেখ্য, চলতি মাসে উত্তর কোরিয়া দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং শুক্রবার সতর্ক করে জানিয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের অনুশীলন চালানো হলে তারা ‘নতুন মাত্রার প্রতিরোধক্ষমতা’ দিয়ে জবাব দিতে পারে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

গহিন পাহাড়ি ঘাঁটিতে জিম্মি থাকা ২৪ রোহিঙ্গাকে উদ্ধার

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত শিক্ষার্থী, চালককে জরিমানা

পটুয়াখালীর দুমকিতে জুলাই শহীদদের প্রতি প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ; গ্রেপ্তার ৫