Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সড়কের কাদায় ধানের চারা রোপণ, সংস্কার দাবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়া সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

রোববার কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামের যুবসমাজ ও স্থানীয় বাসিন্দারা এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর ভাষ্য, মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষাকালে পানি জমে কাদায় একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও চাকরিজীবীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগীদের হাসপাতালে নিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। সড়ক ব্যবহার অনুপযোগী হওয়ায় অনেক সময় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ নদীপথে ট্রলারে যাতায়াত করতে হয়।

স্থানীয় বাসিন্দা মো. এবাদুল ইসলাম বলেন, ছোটোবেলা থেকেই তারা এই একমাত্র সড়কটির অবহেলিত অবস্থা দেখে আসছেন। জনপ্রতিনিধিদের বারবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা প্রতিবাদের অংশ হিসেবে রাস্তায় ধানের চারা রোপণ করেছেন। তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রতিবাদের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জেনেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ। তিনি দ্রুত সড়কটি কার্পেটিং করার আশ্বাস দেন। অন্যদিকে, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, নির্বাচিত হওয়ার পর ‘বিজিবি সড়ক’ নামে রাস্তাটি কার্পেটিংয়ের অনুমোদন পাওয়া গেলেও একটি পক্ষের হস্তক্ষেপে প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে বর্তমানে ‘সীমান্ত সড়ক’ প্রকল্পের আওতায় সড়কটি পুনরায় পাকাকরণের অনুমোদন পাওয়া গেছে এবং শিগগিরই সংস্কারকাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত