Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ইরাকি সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য দিলে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
বাসস
April 24, 2026 3:43 pm

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যিদ আল-শুহাদা (কেএসএস)-এর নেতার তথ্য দিতে পারলে সর্বোচ্চ ১ কোটি ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন এই গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তারা কেএসএস নেতা হাশিম ফিনিয়ান রহিম আল-সারাজি, যিনি আবু আলা আল-ওয়ালাই নামেও পরিচিত, তার অবস্থান সম্পর্কে তথ্য খুঁজছেন।

ওয়াশিংটনের দাবি, এই গোষ্ঠী ‘ইরাকি বেসামরিক নাগরিকদের হত্যা করেছে এবং ইরাকে মার্কিন কূটনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাশাপাশি ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও কর্মীদের ওপর আক্রমণ করেছে।’

পোস্টে আরও বলা হয়, আল-সারাজির অবস্থান সম্পর্কে তথ্য দিলে স্থানান্তর (ৎবষড়পধঃরড়হ) ও আর্থিক পুরস্কারের যোগ্যতা পাওয়া যেতে পারে।

আল-সারাজি বর্তমানে ‘সমন্বয় কাঠামো’র একটি পদে রয়েছেন। এটি শিয়া রাজনৈতিক জোট এবং ইরাকের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ করে।

ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস, বাগদাদ বিমানবন্দরের কূটনৈতিক ও লজিস্টিক সুবিধা এবং বিদেশি কোম্পানি পরিচালিত তেলক্ষেত্রেও হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।

দীর্ঘদিনের সংঘাতের পর কিছুটা স্থিতিশীলতা ফিরে পাওয়া ইরাককে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান আক্রমণের মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্য যুদ্ধে আবারও জড়িয়ে ফেলা হয়।

এর আগে চলতি মাসের শুরুতে কাতাইব হিজবুল্লাহর এক নেতার জন্যও একই ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ওই নেতা গত মাসে মার্কিন সাংবাদিক শেলি কিটলেসনকে অপহরণ করে এক সপ্তাহ আটক রেখে পরে মুক্তি দেয়।

মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ইরানপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাগদাদ সরকারের ওপর চাপ বাড়িয়েছে এবং নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন স্থগিত ও নগদ অর্থপ্রবাহ বন্ধ করে দিয়েছে। ব

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাজাপুর-কাঁঠালিয়ায় ভালো নেতৃত্ব চান মানুষ : ব্যারিস্টার মঈন ফিরোজী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মানের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন

জুলাইয়ের নামে অপকর্ম করলে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে: নাহিদ ইসলাম

নজরুল বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের নীরব অভিভাবক ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

কুবি শাখা ছাত্রশিবিরের নীবন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত

পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব দুই পরিবার, চৌদ্দগ্রামে ৫ নারীর দাফন সম্পন্ন

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক : প্রধানমন্ত্রী

বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পত্নীতলায় মানববন্ধন