Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 13, 2026 4:28 am

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’।

সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক এই সংগঠনটি ২০২৪ সালে তাদের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।দৃষ্টিহীনতা দূর করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এতে এলাকার অনেক দরিদ্র মানুষ নতুন করে চোখের আলো ফিরে পেয়েছেন।পবিত্র রমজান মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (রমজান ও ঈদের বাজার) বিতরণ করা হয়েছে।

ফাউন্ডেশনের মুখপাত্র জানান, “আমাদের লক্ষ্য হলো তেঘরিয়াসহ মাদারগঞ্জের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা এবং উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এই সেবামূলক কাজ অব্যাহত রাখতে চাই।”

স্থানীয় সচেতন মহলের মতে, আত-তাকওয়া ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধান বিচারপতি

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

‎খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কুবি শাখা ছাত্রদলের কম্বল বিতরণ

ইবি শিক্ষক রুনা হত্যাকাণ্ডের প্রতিবাদে কুবিতে মানববন্ধন

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আওয়ামী লীগের ৬ নেতা আটক

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জামালপুরের তিন আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বাতিল

জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান