মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া এলাকায় আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে অরাজনৈতিক সেবামূলক সংগঠন ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’।
সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক এই সংগঠনটি ২০২৪ সালে তাদের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।দৃষ্টিহীনতা দূর করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে উন্নতমানের চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এতে এলাকার অনেক দরিদ্র মানুষ নতুন করে চোখের আলো ফিরে পেয়েছেন।পবিত্র রমজান মাসে এবং ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী (রমজান ও ঈদের বাজার) বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের মুখপাত্র জানান, "আমাদের লক্ষ্য হলো তেঘরিয়াসহ মাদারগঞ্জের কোনো মানুষ যেন টাকার অভাবে চিকিৎসা এবং উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা এই সেবামূলক কাজ অব্যাহত রাখতে চাই।"
স্থানীয় সচেতন মহলের মতে, আত-তাকওয়া ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ সমাজের বিত্তবানদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত।