Monday , 14 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধের অবসান, ৮ দিন পর দাফন শুভর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 14, 2026 7:09 am

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ চন্দ্র দাস ওরফে মো. বিল্লালকে (৩২) আট দিন পর দাফন করা হয়েছে। মৃত্যুর পর ধর্মীয় পরিচয় নিয়ে পরিবারের মধ্যে বিরোধ তৈরি হওয়ায় তার মরদেহ এতদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে ছিল।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আদালতের নির্দেশে বিরোধের সমাধান হলে ঢাকা থেকে শুভর মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়। পরে জানাজা শেষে রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুভর মা, স্ত্রী ও ভাই ইসলামি রীতিতে তার দাফন চেয়েছিলেন। তবে বাবা হিন্দুধর্মীয় রীতিতে সৎকারের দাবি জানান। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ তৈরি হয়ে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশের পরই দাফনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ থেকে শুভর মরদেহ নারায়ণগঞ্জে নিয়ে আসেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলামসহ পুলিশের একটি দল। পরে মরদেহ তার স্ত্রী জ্যোতি আক্তারসহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

শুভর শেষবিদায়ে উপস্থিত ছিলেন তার মা আয়েশা আক্তার, স্ত্রী জ্যোতি আক্তার, দুই বছর বয়সী মেয়ে সুমাইয়া সোহানা, ভাই ইব্রাহিম, বোনজামাই মো. সেলিমসহ পরিবারের সদস্যরা। জানাজা ও দাফনের সময় বিপুলসংখ্যক পুলিশ ও ডিবি সদস্য উপস্থিত ছিলেন।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মায়ের কান্না দেখে দুই বছর বয়সী সুমাইয়াও বাবার জন্য কাঁদছিল। বাবাকে হারানোর বিষয়টি বোঝার বয়স না হলেও মায়ের কান্না দেখে শিশুটিও স্বজনদের সঙ্গে কাঁদতে থাকে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

চাঁদা না দেওয়ায় বাড্ডায় বাসায় ঢুকে যুবককে গুলি

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

পটুয়াখালীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রাণ গেল কলেজ ছাত্রের

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

মাদারীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু

কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

প্রথম শ্রেণির ভর্তি নিয়ে নতুন ঘোষণা