Thursday , 26 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 26, 2026 11:28 am

চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। আগামী শনিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১২টায় বঙ্গভবন থেকে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

সেখান থেকে হেলিকপ্টার যোগে পাবনা ক্যাডেট কলেজ মাঠে নামবেন। সেখান থেকে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং রাত্রি যাপন করনে।পরদিন সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পরদিন সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন। পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।উল্লেখ্য, পঞ্চম বারের মতো পাবনায় আসবেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এটাই প্রথম সফর। এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

স্বজন হারানো ও বাস্তুচ্যুতির মধ্যেও গাজায় সেরা শিক্ষার্থী সাবা রাবাহ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

পূবাইলে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

কুবিতে অনুপ্রাসের নতুন কমিটি ঘোষণা

পূবাইলে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সংসদ ভবনে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

চৌদ্দগ্রামের মসজিদ গুলোতে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি