Saturday , 22 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন জহির উদ্দিন স্বপন। এ বিষয়ে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(১) ও ৩বি(২) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান এবং দায়িত্ব অর্পণ করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগ পাওয়ার পর জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত