Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জমি নিয়ে পারিবারিক বিরোধে ধাক্কাধাক্কি, বৃদ্ধার মৃত্যু; ছেলে ও পুত্রবধূ আটক

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ধাক্কাধাক্কির ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিহতের ছেলে ও পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া খাতুন (৮২) ওই গ্রামের মৃত কাজিমুদ্দিনের স্ত্রী। আটক ব্যক্তিরা হলেন তার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক জমি নিয়ে রেজিয়া খাতুনের সঙ্গে ছেলে দুলাল মিয়া ও পরিবারের অন্য সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাক্কাধাক্কির সময় রেজিয়া খাতুন মাটিতে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হালুয়াঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সময় জিজ্ঞাসাবাদের জন্য দুলাল মিয়া ও তার স্ত্রী হোসনে আরাকে আটক করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, মা, ছেলে ও ছেলের বউয়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার বাড়ির পাশের জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রেজিয়া খাতুনকে ধাক্কা দেওয়া হলে তিনি মাটিতে পড়ে যান। পরে তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম জাগো নিউজকে বলেন, বৃদ্ধার মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় দুলাল মিয়া ও তার স্ত্রী হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ইনজুরি আক্রান্ত পগবাকে ছেড়ে দিচ্ছে মোনাকো

কোম্পানীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার নতুন কমিটি গঠিত

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২

পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার নেতৃত্বে নেছার আহমেদ ও ইব্রাহীম খলিল সবুজ

আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

জয়পুরহাটে শিয়ালচড়া রাস্তার মেরামত কাজের উদ্বোধন, জনকল্যাণে জামায়াতের সক্রিয় অংশগ্রহণ

একরামুল হক হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৭ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ