Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কক্সবাজারে বসতঘরে হামলা, প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 5:13 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সদরের চৌফলদণ্ডীতে সন্ত্রাসী আক্তার কামালের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা বসতঘরে হামলা করে প্রবাসীকে মারধর ও নারীদের শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে।

রবিবার (৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে।

উক্ত এলাকার নুর মোহাম্মদের ছেলে হামলার শিকার প্রবাসী মোঃ: আলম জানান, সে সকালে ঘুমাচ্ছিল। হঠাৎ তার বাড়ির আঙিনায় অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকির শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠেন। ঘরের দরজায় দাঁড়াতেই স্থানীয় আক্তার কামালের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর শুরু করে।

এসময় তার কন্যা, স্ত্রী ও বোনেরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদের শ্লীলতাহানি করা হয় এবং তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।

মারধরের শিকার আলম আরো জানান, প্রবাসে আক্তার কামালের সাথে তার ব্যবসায়ীক লেনদেন ছিল। তা অনেক আগেই মীমাংসা হয়ে গেছে। এর পর থেকেই বিভিন্ন সময় তাকে নানাভাবে হুমকি দিতে থাকে।

প্রাণের ভয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৪ এপ্রিল ২০২৫ মোঃ: আলম বাদী হয়ে উক্ত সন্ত্রাসী আক্তার কামাল পিতা মোহাম্মদ হোসেন,নতুন মহাল, চৌফলদণ্ডীকে বিবাদী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। যার নং-১৭০০। তিনিসহ তার পরিবার উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতা হস্তান্তর করে দায় এড়াতে পারবেন না উপদেষ্টারা: আখতার

জয়পুরহাট-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম তুললেন ভ্যানচালক ইসা আলেক

এসএসসির খাতা মূল্যায়নে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

প্রাথমিকে সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে জবিতে প্রতিবাদ কর্মসূচি

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

নলছিটিতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার নামে মিলাদ ও দোয়া মাহফিল

চাঁদাবাজ–সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চবি মেডিকেল সেন্টারে ফিজিওথেরাপি ও স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে বিকাল শিফট চালু

গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে : মির্জা ফখরুল