Tuesday , 30 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তারেক রহমানের ৩১ দফা প্রচারে ঝালকাঠিতে ব্যারিস্টার মঈন ফিরোজীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 30, 2025 11:18 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী। বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মঈন ফিরোজী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের বিভিন্ন দোকানদারসহ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

লিফলেট বিতরণকালে রাজাপুর উপজেলা বিএনপির সদস্য ও গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা, গালুয়া ইউনিয়নের কৃষকদলের সভাপতি কাজী হেমায়েত, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, গালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ইমাম হোসেন সেন্টু, মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হায়দার সিকদারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও বিএনপির নেতাকর্মীরা তার সাথে উপস্থিত ছিলেন।

এ সময় সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যারিস্টার মঈন ফিরোজীর সাথে কুশল বিনিময় করেন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানান।

ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, “বাংলাদেশে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা ও সাম্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের অধিকার সুরক্ষা, আইন-শৃঙ্খলার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই হচ্ছে সময়ের প্রধান চ্যালেঞ্জ। আর এই লক্ষ্য বাস্তবায়নের জন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি জাতির জন্য দিকনির্দেশনা, যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, জবাবদিহিমূলক প্রশাসন এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দেওয়ার অঙ্গীকার রয়েছে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

ত্রিশালে ফেসবুকে ফাঁদ পেতে ডাক্তারকে অপহরণ গ্রেফতার নারীসহ ৪ জন

জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী

চিলা ইউনিয়নের গাববুনিয়ায় তালাকপ্রাপ্ত স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু।

নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত,

বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

দেশের শিক্ষানীতিকে নতুন করে ঢেলে সাজাতে হবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে গৃহবধূর আত্মহত্যা