Saturday , 8 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নবাবগঞ্জে অনলাইন ক্যাসিনোতে আসক্তি: যুবসমাজ ধ্বংসের পথে

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 8, 2025 7:19 am

মেসবাহ সৌরভ, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি দেখা গেছে উদ্বেগজনক একটি চিত্র — উঠতি বয়সী তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অনলাইন ক্যাসিনো ও জুয়ার ফাঁদে জড়িয়ে পড়ছে। মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে গোপনে এসব জুয়া খেলা এখন ঘরে বসেই সম্ভব হচ্ছে, ফলে বিষয়টি অনেকাংশে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনেক তরুণ অনলাইন গেম ও বেটিং সাইটের মাধ্যমে ক্যাসিনো আসক্তিতে জড়িয়ে পড়ছে। এদের মধ্যে অনেকে সব হারিয়ে হতাশ হয়ে মাদকাসক্তি, চুরি, প্রতারণা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এমনকি অনেকে পারিবারিক সম্পদ, জমিজমা ও ব্যবসার মূলধন বিক্রি করে সর্বস্বান্ত হয়ে পড়েছে।

একজন স্থানীয় ব্যবসায়ী জানান, “শুরুতে বিনোদনের জন্য খেলতাম, কিন্তু আস্তে আস্তে এটা নেশায় পরিণত হয়। এখন সব শেষ হয়ে গেছে।”
এ বিষয়ে স্থানীয় অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, এই অনলাইন জুয়া শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ নয়, বরং সামাজিক অবক্ষয়ও বাড়িয়ে দিচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও, অনলাইন প্ল্যাটফর্মে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

সচেতন মহল মনে করছে, শুধু প্রশাসনিক পদক্ষেপ নয় — পরিবারের পক্ষ থেকে কঠোর নজরদারি ও সামাজিক সচেতনতা গড়ে তুললেই এই ভয়াবহ আসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব।

তারা সবাইকে আহ্বান জানিয়েছেন—নিজে সচেতন হোন, সন্তানদের অনলাইন কার্যক্রমে নজর দিন, না হলে এই জুয়ার নেশা একদিন পুরো সমাজকে গ্রাস করবে।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে তারেক রহমানের জনসভায় জনসমুদ্র

‎আইসিপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুবি

নুসরাত ফারিয়াকে গ্রেফতারে বিব্রত উপদেষ্টা ফারুকী

আ. লীগ নিষিদ্ধ না হলে প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে: রাশেদ খান

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত,ডাঃ তাহের

হাংকি পাংকি বুঝি না, ধানের শীষের বিজয় বুঝি- কামরুল হুদা

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

ভালুকার পাঁচ তরুণের মানবিক উদ্যোগে গাজায় খাবার পেল ২০০ জন মানুষ

চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের পুরস্কার বিতরণ