Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 4, 2025 7:36 am

মো: ফাহিম সরকার, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন মনোনয়ন পাওয়ায় বিরামপুরে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়।

এ উপলক্ষে সোমবার রাত ৯ টায় বিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী।

এ সময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, দিনাজপুর-৬ আসনে প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন মনোনীত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের জয় হবে।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তারা প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে পরানো হলো র‍্যাঙ্ক ব্যাজ

নিজের নিরাপত্তা দাবি ও অপপ্রচারের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

‎আইসিপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুবি

পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

চবিতে আদিবাসী জনগোষ্ঠীর উৎসবে ছুটির দাবিতে স্মারকলিপি প্রদান

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা