বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রদল নেতা আরিফুল ইসলামের মৃত্যু নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, প্রতিরোধ বিষয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা বানারীপাড়ায় পাঁচ নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার–২০২৫’ ‎‎চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪ নজরুল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ত্রিশাল মুক্ত দিবস উদযাপন অদম্য নারী সুমিকে সম্মাননা-গোয়াইনঘাটে বেগম রোকেয়া দিবস উদযাপিত বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু নলছিটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় র‍্যালি

দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি

অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন বলেছেন, এনসিপি ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এনসিপির নেতৃত্বে আছেন অল্প বয়সী তরুণরা। তরুণরাই বাংলাদেশের পরিবর্তন করতে সক্ষম যেভাবে এই তরুণরা আওয়ামীলীগ ফ্যাসিবাদ বিদায় করেছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনেকেই বলে এতো অল্প বয়সে এমপি কিভাবে হবে? জনগণ যদি চায়, তাহলে এমপি হওয়া সম্ভব। বাউফলের সাবেক এমপি আসম ফিরোজ ২৭ বছর বয়সে প্রথমবার এমপি ছিলেন। বাউফলে ১৯৭৩ সালে আমার চেয়ে কম বয়সী একজনকে এমপি বানিয়েছিল জনগণ। সংবিধান অনুযায়ী ২৫ বছর হলে একজন ব্যক্তি এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এমপি হওয়ার উদ্দেশ্যই হলো আপনাদের খেদমত করা।

মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমরা বাউফলের মানুষের সেবা করতে চাই।

তিনি আরও বলেন, হযরত উমর (রা.) খলিফা হওয়ার পর বলেছিলেন “এত বড় দায়িত্ব আমি কিভাবে পালন করব? যদি আমার খেলাফতের মধ্যে একটি কুকুরও না খেয়ে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আমার জবাবদিহি করতে হবে।” আমরা হয়তো তার মত হতে পারব না, কিন্তু তার মত হওয়ার স্বপ্ন দেখি এবং তার মত হতে চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে তার মত শাসন করার সুযোগ দেন। তিনি আরও বলেন আপনার চাইলে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি’র প্রতীক নিয়ে নির্বাচনে জয়া লাভ করে আপনাদের সেবা করবো ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩