Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাঘাইছড়ির উগলছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 6:18 am

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ফুটবল একাদশের উদ্যোগে এক জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার নিউ লাইল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা আয়োজন করা হয়। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
খেলায় মুখোমুখি হয় পানছড়ি ফুটবল একাডেমি ক্লাব বনাম উগলছড়ি কিংস একাদশ। খেলার শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় দলের খেলোয়াড়রা প্রাণপণ চেষ্টা চালালেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। ফলে ম্যাচটি গোলশূন্য ড্র ঘোষণা করা হয়। পরে আয়োজক কর্তৃপক্ষ খেলোয়াড়দের উৎসাহ দিতে উভয় দলকেই বিজয়ী ঘোষণা করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ, কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাইম উদ্দিন, পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার নাছির রিয়াজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করে এবং মাদক থেকে দূরে রাখে। পাশাপাশি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কাঠালিয়ায় জামালের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ ও খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

‎আজ থেকে বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরা নিষিদ্ধ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে, Let’s Talk 3.0

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসবে শিকারিদের হতাশা

পেট্রোলের দাম না কমায় তেল কোম্পানির বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

ডিমলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে আমন ধান সংগ্রহে লটারি অনুষ্ঠিত

ঈদগাঁহ গ্রামার স্কুল আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে উপজেলার সেরা কৃতিত্ব অর্জন

পাটগ্রামে ধরলা নদীতে ডুবে শিশুর মৃত্যু

নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে মিশরের প্রথম জয়

দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা