Saturday , 24 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পুঠিয়ায় হলুদ চাষে বিপ্লব : ১০ কাঠা জমিতে ৯২ মন ফলন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 24, 2026 9:35 am

মোঃ সিজার হোসেন, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দেশীয় হলুদের চাহিদা পূরণে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছেন গন্ডগোহালী গ্রামের তরুণ কৃষক মোঃ মিজানুর রহমান মিজান। মাত্র ১০ কাঠা জমিতে পাবনায়া জাতের হলুদ চাষ করে তিনি পেয়েছেন প্রায় ৯২ মন হলুদের ফলন, যা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, হলুদ তোলার সময় প্রতিটি গাছের ছরিতে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হলুদ পাওয়া যাচ্ছে। এমন ফলন দেখে এলাকার অন্য কৃষকরাও হলুদ চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

হলুদ ব্যবসায়ী মাসুদ রানা বলেন, আমি রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে হলুদ কিনে থাকি। কিন্তু আমার ব্যবসায়িক জীবনে এমন ফলনশীল হলুদ কখনো দেখিনি। পুঠিয়ার গন্ডগোহালী গ্রামে এই ১০ কাঠা জমি থেকেই আমি নিজে ৮০ মন হলুদ ওজন করে নিয়েছি। পাবনায়া জাতের হলুদের এমন ফলন এই অঞ্চলে এই প্রথম দেখলাম।

হলুদ চাষি মিজানুর রহমান জানান, আমি পাবনায়া জাতের হলুদ চাষ করেছি। ১০ কাঠা জমিতে মোট ফলন হয়েছে প্রায় ৯২ মন। এর মধ্যে ৮০ মন বিক্রি করেছি, নিজের জমিতে পরবর্তী চাষের জন্য ৪ মন বাসায় রেখেছি এবং প্রায় ৮ মন হলুদের মোথা সংরক্ষণ করেছি। সব মিলিয়ে এই ফলন আমার প্রত্যাশারও অনেক বাইরে। তিনি আরও বলেন, এই হলুদ চাষে আমার মোট খরচ হয়েছে ২২ হাজার ৫০০ টাকা। প্রতি মন ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি করেছি। লাভের অঙ্কটা সহজেই হিসাব করা যায়। আমি অন্য কৃষকদের বলবো বীজ কেনার সময় যদি বাজারদরের চেয়ে ৫০০ টাকা বেশিও লাগে, ভালো মানের বীজ সংগ্রহ করবেন। তাহলে এমন ফলন পাওয়া সম্ভব এবং হলুদ চাষে লাভবান হওয়া যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, আমরা সবসময় কৃষকের পাশে আছি যে কোন পরামর্শের জন্য। উঁচু জমি, আমবাগান বা পরিত্যক্ত জমিগুলো হলুদ চাষের জন্য খুবই উপযোগী এগুলোতে বস্তায়ও হলুদ চাষ হচ্ছে। সঠিক পদ্ধতিতে এমন ফলনশীল হলুদ চাষ করা গেলে দেশের চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে বিদেশে রপ্তানিরও সম্ভাবনা রয়েছে।

স্থানীয় কৃষকদের মতে, মিজানুর রহমানের এই সাফল্য পুঠিয়ায় হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এবং কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে সেনাবাহিনীর গাড়ী ও বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১২

দাবি আদায়ে কর্মবিরতিতে শিবচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

সরকারি ক্রয় বিধি, ২০২৫ কার্যকর

পিএসসির সিদ্ধান্তের বিরুদ্ধে “সরকার ও রাজনীতি” বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

চলতি মৌসুমে আমের ফলন ২৭ লাখ মেট্রিক টন ছাড়াতে পারে

খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবিতে সর্বস্তরের নাগরিক সংগঠনের মানববন্ধন

গোয়াইনঘাটে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ

মার্কিনিদের ‘এখনই’ মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের