Wednesday , 24 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 24, 2025 1:00 pm

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে পোস্ট অফিস সড়ক, কালিবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

পৌর প্রশাসক কাওছার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। তিনি আরও জানান, অবৈধ স্থাপনা সম্পূর্ণ উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে। পাশাপাশি অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।

এদিকে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হয়েছে এবং শহরে শৃঙ্খলা ফিরে আসবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রতিষ্ঠার ১২ বছর পেরিয়ে গেলেও ববি’তে হয়নি কোনো সমাবর্তন

নামাজে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুবির সিএসই বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

ত্রিশালে ফুটপাত দখলমুক্ত করতে জরিমানা ও কড়া হুঁশিয়ারি

পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি

দ্বিতীয় শ্রেনীর শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক’কে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

কেন্দুয়ায় সৈয়দ আলমগীর চৌধুরীর ঈদের শুভেচ্ছা বিনিময়

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

লালমনিরহাটে ১৫০ কোটি টাকায় আধুনিক মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ