Wednesday , 20 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কটিয়াদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্ড ও খাদ্যশস্য বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 20, 2025 9:28 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড ও খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাঈদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. উসমান গনি,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল,প্যানেল চেয়ারম্যান আঃ মতিন আসাদ,মহিলা মেম্বার মোছাঃ আলেয়া আক্তার, ইউপি সদস্য মতিউর রহমান, দিদারুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মাহবুবুল আলম কাইয়ুম প্রমুখ।

বক্তারা বলেন, ‘ভিডব্লিউবি কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য ও প্রান্তিক অবস্থায় থাকা নারীরা সহায়তা পাচ্ছেন। এতে তাদের খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি জীবিকা উন্নয়নের সুযোগও তৈরি হচ্ছে। উপকারভোগীরা যাতে সঠিকভাবে কার্ড ও খাদ্যশস্যের সুবিধা পান, সে বিষয়ে আমরা নিয়মিত তদারকি করছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন অধ্যাপক ইউনূস

শক্তিশালী বেলজিয়ামকে রুখে দিলো ইরান

‎কুবিতে ইউট্যাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ১২ জন

শেরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ৫

জাকসু নির্বাচনে সাবেক প্রক্টর ফিরোজের ভাগ্নের প্রচারে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

একাডেমিক ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করলো এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীরা

দারফুরের বাজারে ড্রোন হামলায় নিহত ১০

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন