Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাদারীপুরে ইমামের ঘরে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 6:10 am

মাদারীপুর সদর উপজেলার একটি মসজিদের ইমামের থাকার কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের টিনের বেড়া উড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি বোমার বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অসুস্থতার কারণে মসজিদের ইমাম গত পাঁচ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকায় ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। ইমামের কক্ষের চাবি বর্তমানে মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সদস্যদের কাছে রয়েছে।

মসজিদ কমিটির সদস্য মালেক আকন বলেন, ইমামের কক্ষে কে বা কারা বোমা রেখেছে, তা তাদের জানা নেই। তিনি বলেন, নামাজের সময় বিস্ফোরণ ঘটলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে ইমামের কক্ষের টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আলামত দেখে এটি বোমার বিস্ফোরণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা বোমা রেখেছে এবং কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ছিনতাইকারীর ব্যাগ টানে সংসদ ভবনের সামনে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

ইউজিসি’র খন্ডকালীন সদস্য মনোনীত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু

ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

কাপ্তাইয়ে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

কুড়িগ্রামে শিশু সহ চার প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বেন স্টোকস

কুড়িগ্রামে ব্যারিস্টার ফুয়াদ এর আগমন উপলক্ষে মতবিনিময় সভা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টিও

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী