Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি, সিলেটে বিজিবির ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল চালু

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 11:08 am

সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিষ্ঠানটির কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

এ সময় এসএসএসডিডব্লিউয়ের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন প্রতিষ্ঠানটির কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি ড্রোন পরিচালনা ও ব্যবহারসংক্রান্ত প্রশিক্ষণ পরিকল্পনাও তুলে ধরা হয়।

পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির প্রশিক্ষিত ড্রোন পাইলটরা সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির বহুমুখী ব্যবহারের ওপর বিশেষ ‘ড্রোন ম্যানুভার’ মহড়া প্রদর্শন করেন। এতে ড্রোনের সহায়তায় সিক্সম্যান পেট্রোল টিমের অভিযান, চোরাচালানবিরোধী অভিযানে চোরাকারবারী শনাক্ত ও আটকের কৌশল তুলে ধরা হয়।

এ ছাড়া সীমান্তে পুশ-ইন প্রতিরোধে ড্রোনের ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে এন্টি-ড্রোন সিস্টেমের ব্যবহারিক প্রয়োগও প্রদর্শন করা হয়।

মহড়ার শেষ পর্বে বিজিবির ম্যাভিক ড্রোনসহ বিভিন্ন ধরনের ড্রোনের সমন্বয়ে ‘ড্রোন ফ্লাই-পাস্ট’ অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা জোরদারে ড্রোন প্রযুক্তির ব্যবহারিক সক্ষমতা তুলে ধরা হয়।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৮৭ পরিবারের মাঝে ছাগল ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

ঝালকাঠিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ করে দিলেন প্রধানমন্ত্রী

এলডিসি থেকে উত্তরণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিয়ের কথা শুনে চলাচলের রাস্তা কেটে গোয়ালঘর নির্মাণের অভিযোগ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

চবিতে মেয়ে সেজে প্রতারণার অভিযোগ, দুই বহিরাগত আটক

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

শিশু নিছামনি গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড