Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্রে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জ সফরের শুরুতেই পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নিতে তিনি রোববার সকালে ঢাকা থেকে সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছান।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন। এরপর পাকুন্দিয়ার কর্মসূচি শেষ করে তিনি কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনে যান।

পরে আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং জাতীয় মৎস্যপদক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর আড়াইটার দিকে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন। সেখানে মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

দিনের শেষ ভাগে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রী জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহর কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত সড়কের দুই পাশে দলীয় নেতাকর্মী, শিশু-কিশোর, নারীসহ শত শত মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে জড়ো হন। তিনি হাসিমুখে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ফ্রান্সের নতুন কোচ জিদান

শিক্ষার্থী ভর্তি না করায় ১,০৮৫ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

ময়মনসিংহ সদর ভূমি অফিসে রাজস্ব আদায় ১৫ কোটি ৭০ লাখ

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ আহত ১৪

বানারীপাড়ায় জাতীয় স্মৃতিসৌধের আদলে ক্ষুদ্র স্মৃতিসৌধ নির্মাণ

কুবিতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চললো ডাবল ডেকার বাস

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক