Tuesday , 28 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভক্তদের ধন্যবাদ জানালেন এমবাপ্পে

প্রতিবেদক
বাসস
July 28, 2026 8:23 am

বিশ্বকাপে অকুন্ঠ সমর্থনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। সেখানে তিনি স্বীকার করেছেন ফ্রান্সের শিরোপা না পাওয়াটা সত্যিই দু:খজনক এবং এই হতাশা বেশ কিছুদিন থাকবে।

এবারের টুর্নামেন্টে এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স মাঠে নেমেছিল। আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জয় করলেও এমবাপ্পের কাছে শিরোপা না পাওয়ার হতাশা অনেক বেশী। সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় আগেরবারের রানার্স-আপদের।

রিয়াল মাদ্রিদের এই তারকা এনিয়ে তিনটি বিশ্বকাপে অংশ নিলেন। এর মধ্যে ২০১৮ সালে শিরোপা জয় করেছিলেন, ২০২২ সালে ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয় তার দল।

সোমবার ইনস্টাগ্রামে এমবাপ্পে লিখেছেন, “আমরা দলগত ট্রফিটা ঘরে আনতে পারিনি। এটা কষ্টের, আর এই কষ্ট অনেক দিন থাকবে। আমি অন্য কিছু দেখানোর ভান করব না। গোল্ডেন বুট জিততে পেরে আমি গর্বিত, কিন্তু এর পাশে যদি বিশ্বকাপ ট্রফিটাও থাকত, তাহলে এর মূল্য আমার কাছে অনেক বেশি হতো। হয়তো আমরা আপনাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়ার জন্য ঋণী ছিলাম। কিন্তু গল্পের শেষটা কীভাবে হবে, সেটা সব সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে আমরা এর জন্য কতটা উজাড় করে দিই। আর আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। অন্তত এ বিষয়টি নিয়ে আমরা গর্ব করতে পারি।”

এবারের বিশ্বকাপে ফ্রান্স অন্যতম ফেবারিট দল ছিল। গ্রুপ আই’য়ে শীর্ষে থেকে তারা নক আউট পর্বে ওঠে। গ্রুপ পর্বে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে পরাজিত করেছে ফ্রান্স। ডালাসের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে তাদের হতাশ হতে হয়।

সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে দুটি করে গোল করেছেন এমবাপ্পে। এরপর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে পরাজিত হয় ফ্রান্স। এই ম্যাচেও এমবাপ্পে দুই গোল করেন।

এমবাপ্পে আরও বলেছেন, “সতীর্থদের ধন্যবাদ। তাদের পরিশ্রম, তাদের গতি, তাদের পাস- প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত যে দলীয় চেতনা আমাদের এগিয়ে নিয়ে গেছে, সেগুলো না থাকলে আমি কখনোই এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার যতটা আমার, ঠিক ততটাই পুরো দলের।”

“ছোটবেলায় আমি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখতাম। অন্তত একবার। এখন আমি তিনটি বিশ্বকাপে খেলেছি, একটি জিতেছি, আর এ বছর আমার দেশের অধিনায়কত্ব করার বিরাট সম্মান পেয়েছি। এই অভিজ্ঞতা আমি কোনো দিন ভুলব না।”

১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে এ মাসেই ফ্রান্স থেকে বিদায় নিচ্ছেন কোচ দিদিয়ের দেশ্যম। এ সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘“দিদিয়েরকে আমার যা বলার ছিল, আমি আগেই বলে দিয়েছি। তিনি জানেন। তাকে, তার পুরো কোচিং স্টাফ, ফিজিও, রাঁধুনি, ফিটনেস কোচ, চালক এবং পর্দার আড়ালে কাজ করা সেই সব মানুষকে ধন্যবাদ, যাদের কাউকেই কেউ দেখে না, অথচ তাদের ছাড়া এসবের কোনো কিছুই সম্ভব হতো না। আর যুক্তরাষ্ট্রজুড়ে যারা আমাদের স্বাগত জানিয়েছেন এবং সমর্থন দিয়েছন, তাদের প্রত্যেককেও আন্তরিক ধন্যবাদ।”

এমবাপে এখন ২০২৬-২৭ মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দেবেন। অন্যদিকে ফ্রান্স প্রস্তুতি নেবে চলতি শরতের উয়েফা নেশনস লিগের ম্যাচগুলোর জন্য, যেখানে দিদিয়ের দেশ্যমের উত্তরসূরি হিসেবে জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

এমবাপ্পে বলেন, ‘‘এই বিশ্বকাপ শেষ হযয় গেছে, কিন্তু গল্প এখানেই শেষ নয়। সামনে আরও ম্যাচ আসবে, গ্রীষ্ম ও শীতের আরও অনেক রাত আসবে, যখন আমরা আবার এই একই খেলাকে ঘিরে একসঙ্গে হব… আমাদের যৌথ যাত্রা এখনও অনেক বাকি।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা

ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

টোকিওতে জাপানি গণমাধ্যমকে বাংলাদেশের নির্বাচন নিয়ে ব্রিফিং

ইরান যুদ্ধের পর প্রথমবার রাশিয়ার তেল জাপানে পৌঁছেছে : গণমাধ্যম

জাবিতে নবাগত ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠিত

নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

ইসরাইলি হামলায় লেবাননে ১৩ নিরাপত্তা সদস্য নিহত, মৃতের সংখ্যা বাড়ছে

বৈরী আবহাওয়ার মধ্যেও পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

দীর্ঘ ১৩ বছর পর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটির অনুমোদন

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত