Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সৌদির হামলার জবাবে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি হুথিদের, মধ্যপ্রাচ্যে সংঘাত আরও তীব্র

প্রতিবেদক
বাসস
July 25, 2026 6:22 am

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, সৌদি বাহিনী ইয়েমেনের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শুক্রবার সৌদি আরব ইয়েমেনের হোদেইদা অঞ্চলে হুথিদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর আগে হুথিরা বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে এবং সৌদি জাহাজে হামলার দাবি করে। বিদ্রোহী-নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, সৌদি হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, এই নতুন উত্তেজনা সেই যুদ্ধেরই আরেকটি নতুন অধ্যায়। একই সময়ে ইরানের হরমুজ প্রণালী অবরোধের কারণে সৌদি আরবের বিকল্প সমুদ্রপথও চাপের মুখে রয়েছে।

হুথিদের গণমাধ্যম আনসারুল্লাহ মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানায়, ‘হোদেইদা ও কামারান দ্বীপের বেসামরিক স্থাপনায় সৌদি হামলা অত্যন্ত বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এই অপরাধের জবাব অবশ্যই দেওয়া হবে।’

এএফপিকে ইয়েমেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, সৌদি বাহিনীর হামলার লক্ষ্য ছিল হোদেইদা বন্দরের নৌঘাঁটি এবং কামারান দ্বীপের একটি সামরিক শিবির।

অন্যদিকে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠা হুথিদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে চলতি সপ্তাহে হুথিরা দুটি সৌদি জাহাজে হামলার দাবি করে। সৌদি আরবও লোহিত সাগরে তাদের একটি জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করেছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ‘সন্ত্রাসী হুথি বাহিনী লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করতে ব্যবহৃত হুথিদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে জোট বাহিনী কঠোর ও জোরালো পাল্টা হামলা চালিয়েছে। এই সামরিক অভিযান এখন শেষ হয়েছে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

জৈন্তাপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই : আরিফুল হক চৌধুরী

নিকলীতে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো ১৫০ একর খাস জমি

ইমামতি না করেও সরকারি ভাতা উত্তোলনের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু

ঝিনাইদহে বিএনপি–জামায়াত সংঘর্ষ: আহত ১২, নিহত ১

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ