Saturday , 3 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বানারীপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 3, 2026 4:45 pm

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি বানারীপাড়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি-এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তনয় সিংহ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসা. ডেইজি বেগম, সাংবাদিক ইলিয়াস শেখ, মাইদুল ইসলাম শফিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথি দেউরি বলেন, “সমাজসেবা কার্যক্রম শুধু ভাতা প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়। সরকার সমাজের ছিন্নমূল মানুষ, পরিত্যক্ত নবজাতক ও শিশুদের জন্য শিশু নিবাস, অসহায় বয়স্ক নারী-পুরুষের জন্য শান্তি নিবাসসহ নানামুখী কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি অসহায় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।”

তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সমাজসেবা কার্যক্রমে সম্পৃক্ত হয়ে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার

ঘোড়াঘাট প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

জাকসু’র খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ভিপি পদপ্রার্থী ২০ জন

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ফুলবাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের ভ্রাম্যমাণ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংকটে একত্র হলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান

বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী

চরভদ্রাসন হাইস্কুলের মাঠ নর্দমার আতুরঘরে পরিণত, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমুলের মনোনয়ন জমা