Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিমুলের মনোনয়ন জমা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 28, 2025 1:57 pm

মোরশেদুর রহমান নূর, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রার্থী মোঃ আর্শাফুল আলম শিমুলের পক্ষে তাঁর দুই সহোদর ভাই আজ নির্ধারিত সময়ের মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা মুকসুদপুর উপজেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শিমুলের পক্ষে তাঁর ভাইরা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী ও সমর্থকরা।

মনোনয়নপত্র জমা শেষে শিমুলের ভাইরা সাংবাদিকদের জানান, মোঃ আর্শাফুল আলম শিমুল একজন সৎ, যোগ্য ও জনবান্ধব মানুষ। এলাকার সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থেই তাঁর এই প্রার্থীতা।
এদিকে শিমুলের সমর্থকদের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

অনেকেই আশা প্রকাশ করেন, একজন স্বচ্ছ ও আদর্শবান নেতৃত্ব হিসেবে শিমুল গোপালগঞ্জ-১ আসনে নতুন সম্ভাবনার দুয়ার খুলবেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা/

নির্বাচন নিয়ে ভারতের কোনো পরামর্শ প্রত্যাশা করে না ঢাকা : তৌহিদ

চক্ষু সেবার উন্নয়নে ‘অপটোমেট্রি কাউন্সিল’ গঠনের দাবি

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে খামেনি পুত্র মোজতবা

খুবিতে প্রথমবারের মতো কুআ’র জব ফেয়ার শুরু

‎কুবির চাঁদপুর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাফরি-মিথিলা

চরভদ্রাসন বাজারে ফুটপাত ও রাস্তা দখলঃ চলাচলে চরম ভোগান্তি

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে একজনের মৃত্যু

জয়পুরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি মতিউর, সম্পাদক সুইট