Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন মো. হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ গ্রহণ করেছেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস): সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ সকালে আয়োজিত অনুষ্ঠানে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ গ্রহণ করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এর আগে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে এ পদে নিয়োগ দেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং আইন বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

পরবর্তীতে তিনি ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগের স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

দীর্ঘ বিচারিক জীবনে বিচারপতি মো. হাবিবুল গনি ওয়ার্ল্ড পিস ফোরাম আয়োজিত আইন ও বিচারবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশ নেন। এছাড়া পেশাগত ও প্রাতিষ্ঠানিক সফরের অংশ হিসেবে তিনি কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, হংকং ও ভারত সফর করেছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম”

কুড়িগ্রামে জুলাই বর্ষপূর্তিতে শহীদ সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহের এক মসজিদে ইতিকাফে এক হাজার মুসল্লি

মাছের গাড়ি ছিনতাইয়ের অভিযোগে সাবেক এমপির ছেলে আটক

ডিমলায় বিদ্যালয়ের ধানক্ষেত লুট করে জবর দখল করলো ভূমি দস্যুরা

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিতে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস