জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ‘জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে।’ রোববার (৩০ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বিএনপি নামক আয়নাঘর থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে।’
তিনি আরও বলেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের বন্দী থাকার বিষয় নয়।’
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে দাবি করেন, ‘জুলাই সনদকে মুক্ত করতেই হবে।’



















