Sunday , 30 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

মোঃ মাহিন খান, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মো. জামাল হোসেনকে (২৩) বিদেশে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। এর আগে শুক্রবার তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর রাতে রাজাপুর থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তার জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামের মো. মকিম হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ৫ এপ্রিল রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের সদস্যরা জামাল হোসেনকে আটক করেন। পরে বিষয়টি রাজাপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, “ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হত্যা মামলার আসামি জামাল হোসেনকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় নিয়ে আসা হয়েছে। শনিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

স্পেনের তিন অঞ্চলে তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতা

কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক

ঈদগাঁহ গ্রামার স্কুল আইডিয়াল ট্রাস্ট পিইসি মেধাবৃত্তিতে উপজেলার সেরা কৃতিত্ব অর্জন

জগন্নাথে প্রথমবারের মতো “শহীদ সাজিদ মেমোরিয়াল স্পোর্টস কার্নিভাল–২০২৫”

নাসিরনগরে দুই পক্ষের ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ববিতে অভ্যুত্থানবিরোধী শিক্ষকদের দাপট, প্রশাসনিক-একাডেমিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার

ফ্রান্সে টর্নেডোর তাণ্ডব, আহত ৪১

মাদারীপুর-১ আসনের মনোনয়ন ঘোষণা স্থগিত করল বিএনপি

জাবিতে ৫৪ ব্যাচের প্রবেশিকা অনুষ্ঠান কাল

দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন