Wednesday , 24 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নিকলীতে প্রশাসনের অভিযানে দখলমুক্ত হলো ১৫০ একর খাস জমি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 24, 2025 1:53 pm

দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নে ঘোড়উত্তরা নদীর তীরবর্তী প্রায় ১৫০ একর সরকারি খাস ফসলি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রেহেনা মজুমদার মুক্তি ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্তের নেতৃত্বে ছাতিরচর এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মহল নদীর তীরবর্তী এসব খাস জমি অবৈধভাবে দখল করে ফসল চাষাবাদ এবং গবাদিপশু পালন করে আসছিল। এসব জমি দখল ও ভোগকে কেন্দ্র করে ছাতিরচর ও বেয়াতিরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সম্প্রতি তীব্র বিরোধ দেখা দেয়।

এতে এলাকায় যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে সরকারি সম্পদের সুরক্ষা এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন এ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান শেষে উদ্ধারকৃত জমিতে লাল নিশানা টানানো হয়।

এ বিষয়ে নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, “ঘোড়উত্তরা নদীর তীরবর্তী চরের জমির মালিকানা সরকারের। খাস জমি দখলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা থাকায় ১৫০ একর জমিতে লাল নিশানা দেওয়া হয়েছে। লাল নিশানা অতিক্রম করে কেউ স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুর সদরে মাদক ব্যবসায়ী ফাইজুস পাভেল গ্রেফতার

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগের প্রকোপ, দিশেহারা কৃষক

ফ্যাস্টিট শাসনে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করবে বিএনপি-মির্জা ফখরুল

খুবিতে প্রথমবারের মতো কুআ’র জব ফেয়ার শুরু

কুয়েটে স্মার্ট সেবা সম্প্রসারণে গেট এইড লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

জুডিশিয়াল সার্ভিস থেকে বাদ পড়া ১৪ প্রার্থীকে গেজেটভুক্তির দাবিতে পবিপ্রবিতে মানববন্ধন

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা নবান্ন শুরু