Monday , 20 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী, জনগণের দাবিতে বেড়েছে : রিজভী

পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেল কিছুটা বৃদ্ধি করতে হয়েছে। তা না হলে, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না।’

তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। যখন জ্বালানি তেলের জন্য বিরাট লম্বা লাইন, হরমুজ প্রণালি নিয়ে যে ঘটনা চলছে, যে যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছে। যখন পার্শ্ববর্তী দেশগুলোতে জ্বালানি তেলের দাম হুঁ হুঁ করে বাড়ছে, তখন জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রেখেছে সরকার।’

মন্ত্রীরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু মুখে কথা বললে হবে না এবং এমন কথা বলা যাবে না যা, সামঞ্জস্যহীন হয়। কথার সাথে কাজের মিল রাখতে হবে। যে দৃষ্টান্ত প্রধানমন্ত্রী রাখছেন, সেই দৃষ্টান্ত অনুসরণ করুন।’

তিনি বলেন, গুম সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালাতে পারেনি। কেন তাদেরকে রিমান্ডে নেয়া হচ্ছে না— এমন প্রশ্নও রাখেন তিনি। অপরাধীদের রিমান্ডে নিলেই বিএনপির গুম হওয়া নেতাদের হদিস মিলবে বলে মন্তব্য করেন দলটির এ সিনিয়র নেতা।

এসময় গুম অধ্যাদেশ বাতিল হওয়া নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের মধ্যে অনেক ফাঁকফোকর আছে। সেগুলো সংশোধন করে আরো ভালো আইন করা হবে, যেন গুমের মতো নিষ্ঠুর পন্থা আর কেউ অবলম্বন না করে। সরকার যে আইন করবে তা হবে মানবতার পক্ষে।

সূত্রঃ কালবেলা

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কিউবা সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের

কুরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন প্রত্যন্ত গ্রামের মাদরাসাছাত্র আসিফ

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ফের মোবাইল ও ল্যাপটপ চুরি

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে কামরুল ইসলামের ওপর হত্যাচেষ্টা

পবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরলেন মেসি

চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার লাশবাহী এ্যাম্বুলেন্স, নিহত ২

মানারাত কলেজে দুই দিনব্যাপী স্টেম ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত