Saturday , 13 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে হাল্ট প্রাইজের সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন, ফাইনাল ৩ জানুয়ারি

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 13, 2025 6:28 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হাল্ট প্রাইজ ২০২৫-২০২৬ এর ‘ক্লোজ ডোর পিচ’ শীর্ষক সেমিফাইনাল রাউন্ড সম্পন্ন হয়েছে। এটি এ বছরের প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড ছিলো, আগামী ৩ জানুয়ারি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে প্রতিযোগিতাটি শুরু হয়।

সেমিফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের জোনাল অফিসার জাহিদ হোসাইন সানি।

সেমিফাইনাল রাউন্ডে ২৪ টি দল প্রতিযোগিতা করে এবং সেখান থেকে ১০টি দলকে ফাইনাল রাউন্ডের জন্য বাছাই করা হয়।

এ ব্যাপারে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, ‘ আজকে হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২য় রাউন্ড তথা সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে, যেটা ছিল ক্লোজ ডোর পিচ। ২৪ টি টিম থেকে আমরা ১০ টি টিম বাছাই করেছি গ্র্যান্ড ফিনালের জন্য। আমরা আজকে দুজন বিচারকের মধ্যে একজন রেখেছি টিচিং প্রফেশন থেকে এবং একজন রেখেছি প্র্যাক্টিক্যাল প্রফেশন থেকে। আমাদের গ্র্যান্ড ফিনালে সিলেক্টেড ১০ টি টিম নিয়ে অনুষ্ঠিত হবে। ‘

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক

কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

চৌদ্দগ্রামে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’-এর পক্ষে জামায়াতের গণসংযোগ

চবি ক্যাম্পাসের অস্থিরতা নিরসনে জাতীয় ঐক্য ও একাডেমিক স্বাধীনতার আহ্বান সাদা দলের

বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে পবিপ্রবিতে মহান বিজয় দিবস পালিত

অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক

বিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে প্রাক্তন শিক্ষার্থীদের স্মারকলিপি

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী যুবকের লাশ উদ্ধার

পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা: সেতু কর্তৃপক্ষ