Wednesday , 22 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিশ্বকাপ শেষে নিজ শহরে ফিরলেন মেসি

প্রতিবেদক
বাসস
July 22, 2026 2:41 pm

বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হারের পর আর্জেন্টিনার ফুটবল নায়ক লিওনেল মেসি মঙ্গলবার নিজ শহর রোসারিওতে ফিরেছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সরকারের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে রোসারিও বিমানবন্দরে অবতরণ করেন আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক।

ইএসপিএন প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ধূসর রঙের একটি এসইউভি গাড়িতে করে মেসি ফুনেস শহরের একটি নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় প্রবেশ করছেন।

রোসারিও শহরের উপকণ্ঠে অবস্থিত এই এলাকাতেই তার মালিকানাধীন বাড়ি রয়েছে। নিজ শহরে এলে সাধারণত সেখানেই অবস্থান করেন তিনি।

এদিকে জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় এবং কোচ লিওনেল স্কালোনি সোমবার রাতে বুয়েন্স আয়ার্সে পৌঁছান। সেখানে হাজারো সমর্থক উল্লাস, স্লোগান, পতাকা আর অশ্রুসজল চোখে তাদের স্বাগত জানান।

রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে ফুটবল মহাতারকা মেসিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

৩৯ বছর বয়সী এই তারকা এবারের বিশ্বকাপে মোট আটটি গোল করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন বেন স্টোকস

ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী যুবকের লাশ উদ্ধার

বিশ্ববিদ্যালয়ে আর ফেরা হলো না শিক্ষার্থী রাশেদের

মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

তারেক রহমান কে কটুন্তুির প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চৌদ্দগ্রামে র‍্যালি