Saturday , 26 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 26, 2025 1:53 pm

 

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়, ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পন্ডিতপাড়া গ্রামে বাসার বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকারিয়া (১৪) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলন বাজার সংলগ্ন পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাকারিয়া বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ও ওই গ্রামের নবাব উদ্দিনের ছেলে। অকালপ্রয়াণে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এলাকাবাসী জানান, পাশের বাসার মোটরের বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অল্প বয়সী এক প্রাণবন্ত তরুণকে হারিয়ে আমরা শোকাহত।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

থানা থেকে লুট হওয়া শটগানসহ যুবক গ্রেফতার

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ও রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ

১১ দলীয় ঐক্যের লংমার্চে লাল কার্ড, ‘জনভোগান্তির প্রতিবাদ’ বললেন ছাত্রদল নেতা

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

বানারীপাড়ায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও রোগী কল্যাণ সমিতির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আওলাই ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ

নাটোরে অবৈধ সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতদিনব্যাপী পাপেট থিয়েটার কর্মশালা

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ