সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

দাবি আদায়ে কর্মবিরতিতে শিবচরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

সারাদেশের মতো মাদারীপুরের শিবচর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে চলমান এই আন্দোলনে উপজেলার প্রায় সব স্কুলের সহকারী শিক্ষকরা অংশ নিয়েছেন।

তারা বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তাসহ তিনটি দাবির দ্রুত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি চালিয়ে যাবেন।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করেও তাদের দাবি পূরণ হয়নি। অন্যান্য সরকারি ক্যাডার কর্মকর্তারা ১০ম গ্রেড সুবিধা পেলেও প্রাথমিক শিক্ষকদের বঞ্চিত রাখা হচ্ছে। এতে শিক্ষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

এদিকে কর্মবিরতির কারণে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ থাকায় বিপাকে পড়েছে শত শত শিক্ষার্থী ও অভিভাবক। অনেক স্কুলে সকালে শিশুরা এলেও শিক্ষক না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়।

শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাজধানীতে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর থেকে শিক্ষকরা আরও বিক্ষুব্ধ হয়ে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির ঘোষণা দেন।

এ বিষয়ে ৮৫ নং দত্ত পাড়া খাড়া কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহাদাত হোসেন খান বলেন, “প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা এখন স্নাতক। একজন শিক্ষক কখনোই তৃতীয় শ্রেণির হতে পারেন না। তৃতীয় শ্রেণির কাছ থেকে দেশ কীভাবে প্রথম শ্রেণির সুনাগরিক পাবে? এছাড়া সহকারী শিক্ষকদের মাসিক টিফিন ভাতা মাত্র ২০০ টাকা। শিক্ষা অফিসের কেরানির গ্রেড ১২ হলেও একজন শিক্ষক এখনো বৈষম্যের শিকার। এ অবস্থা মেনে নেওয়া যায় না। সহকারী শিক্ষকদের প্রতি অনুরোধ, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান রাখুন।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩