Wednesday , 5 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মাটির মানুষ তায়েব উদ্দীন, পেশায় কৃষক, মননে শিল্পী

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 5, 2025 11:40 am

মো: ফাহিম সরকার, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনুপুর গ্রামের ৬৫ বছর বয়সী মো. তায়েব উদ্দীন — পেশায় একজন কৃষক, কিন্তু মননে তিনি সুরের মানুষ। দিনের পর দিন মাঠে ঘাম ঝরানো এই কৃষক ক্লান্ত শরীর নিয়ে যখন জমির পাশের পুরোনো পাকড় গাছের নিচে বসেন, তখন হাতে তুলে নেন দোতারা। আর সেই সুরে যেন বদলে যায় আশপাশের পুরো পরিবেশ— মুগ্ধ হয় গ্রামের মানুষ।

জীবনের দীর্ঘ সময় মাটির সঙ্গে লড়ে যাওয়া এই কৃষক আর্থিকভাবে দুর্বল। দুই মেয়ে ও পরিবার নিয়ে কষ্টের মধ্যেই তার জীবনযাপন। তবুও তার প্রাণচাঞ্চল্য ও সুরের টান আজও অটুট।

গ্রামের তরুণ প্রতিবেশী মো. মুরাদ হোসেন একদিন তায়েব উদ্দীনের দোতারার সুর মোবাইলে ধারণ করে ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। এখন সেই তরুণের ফেসবুক পেজে প্রায় ৯৫ হাজার ফলোয়ার, আর তায়েব উদ্দীনের গানের ভিডিও থেকেই তিনি ২–৩ বার ফেসবুক থেকে পেমেন্টও পেয়েছেন।

তবে তায়েব উদ্দীনের নিজের প্রাপ্তি বলতে শুধুই মানুষের ভালোবাসা আর করতালি। কোনো আর্থিক স্বীকৃতি না পেলেও তিনি থামেননি। সুর আর মাটির গন্ধে ভরা এই কৃষক আজও জীবনের সঙ্গী করে রেখেছেন তার দোতারাকে— যেখানেই যান, তার সঙ্গে বাজে মাটির মানুষের গান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

‎কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতীর বিষাক্ত ‘লায়নফিশ’

তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন রেকর্ড উৎপাদনে রামপাল

দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় প্যারেডে সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে না রাশিয়া

ভূরুঙ্গামারীতে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার কবরের ভেতর থেকে

ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে সাবেক নেতা

ব্রাক্ষণবাড়ীয়া-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এমএ হান্নান

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

খুবির ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল, সম্পাদক ইয়ামিন