Sunday , 10 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ

প্রতিবেদক
বাসস
May 10, 2026 1:06 pm

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা-২০২৪-এর ফলাফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৮২ শতাংশ।

আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম উপাচার্যের কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছর কামিল প্রথম ও চূড়ান্ত বর্ষ মিলিয়ে দেশের ১৬৭টি কেন্দ্রে মোট ৪২ হাজার ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৭ হাজার ৬২২ জন।

প্রথম বর্ষে পাসের হার ৮৩.৫১ শতাংশ এবং চূড়ান্ত বর্ষে পাসের হার ৯৬.১২ শতাংশ।

গত ৩ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের মেধা তালিকায় চূড়ান্ত বর্ষে ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, পিরোজপুরের ছারছীনা দারুসুন্নত কামিল মাদরাসা এবং ঝালকাঠি এন এস কামিল মাদরাসা শীর্ষস্থান লাভ করেছে।

এ ছাড়া প্রথম বর্ষে চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, সরকারি মাদরাসা-ই-আলিয়া ঢাকা এবং চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা শীর্ষস্থানে রয়েছে।

ফলাফলের প্রকাশের সময় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প সময়ের মধ্যে নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করা আমাদের বড় সাফল্য। আমাদের লক্ষ্য হলো যথাসময়ে পরীক্ষা গ্রহণ এবং সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা।

পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.result.iau.edu.bd) থেকে জানা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সূত্রঃ বাসস

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক

সংস্কারের নামে বেহাল নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ

২৫ বছর পূর্তিতে চবির পরিবেশ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন

হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর

খালেদা জিয়া ও জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন পবিপ্রবির প্রো–ভাইস চ্যান্সেলর

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ৩ পিএইচডি ডিগ্রি সনদ প্রদান

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সাথে সহযোগিতা ‘নতুন রূপে’ ইরান

ডিমলায় প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ