আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

পাঁচবিবি ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ মাজেদুল ইসলাম।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,এই সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচন আমাদের সামনে একটি বড় সুযোগ এনে দিয়েছে ন্যায়, ইনসাফ ও ইসলামি রাজনীতিকে প্রতিষ্ঠিত করার। এজন্য প্রতিটি কর্মীকে মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গণসংযোগ ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। ইনশাআল্লাহ, জনগণের রায় এবার ন্যায়ের প্রতীক দড়িপাল্লার পক্ষেই আসবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার ও সহকারী সেক্রেটারী আবু রায়হান প্রমুখ!

বৈঠকে পাঁচবিবি ধরঞ্জী ইউনিয়নের সকল কেন্দ্রের প্রধানগণ অংশগ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, কর্মীদের উৎসাহিত করা এবং ইউনিয়ন পর্যায়ে কাজের গতি বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন দিক-নির্দেশনা বৈঠকে তুলে ধরা হয়।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত