Monday , 31 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬১ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৩ ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৫৩ ডলারে ওঠে। হামলা-পাল্টা হামলার পর ব্রেন্টের দাম ৯০ ডলার অতিক্রম করে।

এর আগে রোববার হরমুজ প্রণালির ইরানি লারাক দ্বীপে থাকা দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালায় মার্কিন বাহিনী। জুলাইয়ের শেষের পর এটিই ছিল ইরানে যুক্তরাষ্ট্রের প্রথম হামলা। এর জবাবে সোমবার জর্ডানে অবস্থিত কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড। দেশটির গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। [তথ্য যাচাই প্রয়োজন]

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি কত দিন স্থায়ী হবে, তা এখনই বলা সম্ভব নয়। তার মতে, সংঘাত আরও তীব্র হলে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ৮০ থেকে ৮৫ দশমিক ৯০ ডলারের প্রতিরোধ স্তর অতিক্রম করতে পারে। সে ক্ষেত্রে দাম প্রথমে ৮৭ দশমিক ৬৯ ডলার এবং পরে জুলাইয়ের সর্বোচ্চ ৯৩ দশমিক ৫০ ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে সংঘাত নিরসনে চলমান আলোচনা অচলাবস্থায় রয়েছে। তবে মধ্যস্থতাকারীরা হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হতো। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে গত সপ্তাহান্তে এ পথ দিয়ে দৃশ্যমান পণ্যবাহী জাহাজের চলাচল দিনে মাত্র পাঁচটিতে নেমে আসে। একই সময়ে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানায়, শনিবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় একটি ট্যাংকারে প্রজেক্টাইল আঘাত হানে।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের বিরুদ্ধে প্রতি সপ্তাহে নতুন করে ‘সেকেন্ডারি নিষেধাজ্ঞা’ আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এর লক্ষ্য ইরানকে ডলারের ওপর নির্ভরশীল বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে আরও বিচ্ছিন্ন করা। অন্যদিকে বিশ্লেষকদের ধারণা, আগস্টজুড়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম সামান্য কমতে পারে। গত সপ্তাহে উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছিল। এএনজেডের বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সমাধান না এলেও তেল পরিবহন কিছুটা বাড়ায় সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা আগের তুলনায় কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, ভেনেজুয়েলার সঙ্গে সাম্প্রতিক একটি চুক্তির আওতায় পাওয়া তেল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত পুনরায় পূরণ করা হবে। বর্তমানে দেশটির কৌশলগত তেল মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নেশার টাকার জন্য মা ও ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ, গ্রেপ্তার যুবক

পিংক বাস’ চালু আজ, ঢাকার যেসব রুটে মিলবে সেবা

প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন

কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত

চৌদ্দগ্রামে কালবৈশাখীর তাণ্ডবে ভেঙ্গেছে বিদ্যুতের খুটি

পটুয়াখালীতে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া মাহফিলে চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন

জিয়াউর রহমান আমাদের ঈমানকে সংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছেন- মাওলানা আজিজুল হক ইসলামাবাদী

বিএনপি ও জামায়াত দুই দলেরই দায়িত্বশীল পদে বেলায়েত

‎কুবিতে ‘হাফেজ-ই-কুরআন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত