Wednesday , 26 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর ঘোষণা

সরকারিভাবে কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধভাবে বিদেশযাত্রা প্রতিরোধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।

আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, এসব প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ গ্রহণ করা প্রয়োজন। প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পর বৈধ প্রক্রিয়ায় বিদেশে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে আরও ২টি আউটলেট নির্মাণসহ নানামুখী উদ্যোগ

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

গোসাইরহাটে ডাকাতি, দম্পতি কুপিয়ে জখম ও লুট

ত্রিশালে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বানেশ্বর ফিলিং স্টেশনে তেলের জন্য বাইকারদের উপচে পড়া ভিড়, মহাসড়কে দীর্ঘ যানজট

ঈদগাঁও উপজেলা শিবিরের উদ্যোগে তারুণ্যের ইফতার সন্ধ্যা অনুষ্ঠিত