Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সরকারের ৬ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ মতবিনিময় সভা

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন বা ছয় মাস পূর্তি উপলক্ষে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে।

আজ সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, প্রধান অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের তথ্যও উপস্থাপন করা হবে।

সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জুবাইরুল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া সভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।

সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় গত ১৮০ দিনে নেওয়া বিভিন্ন উদ্যোগ, বাস্তবায়িত কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে আগামী দিনের কর্মপরিকল্পনা সম্পর্কেও ধারণা দেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

নিষেধাজ্ঞা শেষে লক্ষ্মীপুরে ইলিশের দেখা নেই

বাগেরহাটের মোল্লাহাটে বিপুল পরিমাণ অস্ত্র ও বুলেট সহ আটক-১১

আগামীকাল পবিত্র আশুরা

দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর

‘ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদগাঁওয়ে এতিম অসহায় মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও কম্বলসহ পাঁচজন আটক

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ