Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভায় ভোটার ৪১ হাজার ৯৩১ জন

আসন্ন মিরকাদিম পৌরসভা নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। পৌরসভায় মোট ভোটার ৪১ হাজার ৯৩১ জন এবং ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭টি।

মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মিরকাদিম পৌরসভায় মোট ভোটার ৪১ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২১ হাজার ৪৭১ জন, নারী ভোটার ২০ হাজার ৪৫৯ জন এবং হিজড়া ভোটার ১ জন। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভোটার ৬ হাজার ৮৫০ জন ও ভোটকেন্দ্র ২টি, ২ নম্বর ওয়ার্ডে ভোটার ৫ হাজার ২২৬ জন ও কেন্দ্র ২টি, ৩ নম্বর ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৩৩৮ জন ও কেন্দ্র ২টি, ৪ নম্বর ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৭২৩ জন ও কেন্দ্র ২টি।

এ ছাড়া ৫ নম্বর ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৪৭৫ জন ও কেন্দ্র ২টি, ৬ নম্বর ওয়ার্ডে ভোটার ৩ হাজার ৪১৮ জন ও কেন্দ্র ২টি, ৭ নম্বর ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৯২৮ জন ও কেন্দ্র ২টি, ৮ নম্বর ওয়ার্ডে ভোটার ৪ হাজার ৫৪ জন ও কেন্দ্র ২টি এবং ৯ নম্বর ওয়ার্ডে ভোটার ৩ হাজার ৯১৯ জন। এ ওয়ার্ডে ভোটকেন্দ্র রাখা হয়েছে ১টি।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসসকে জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষ্যে মিরকাদিম পৌরসভার খসড়া ভোটার তালিকা ও খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটকেন্দ্রের তালিকা সম্পর্কে কোনো দাবি, আপত্তি বা সুপারিশ থাকলে তা আগামী ১৮ আগস্টের মধ্যে জেলা নির্বাচন অফিসে দাখিল করতে হবে।

ঐতিহাসিক মিরকাদিম বন্দরের ১৪টি মৌজা নিয়ে ১৯৯৫ সালে রিকাবীবাজার ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে মিরকাদিম পৌরসভা গঠন করা হয়। ২০১৩ সালে এটি ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। পৌরসভার আয়তন ১০ দশমিক ৩২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১ লাখ। এখানকার অধিকাংশ মানুষের প্রধান পেশা ব্যবসা। পাশাপাশি প্রায় ২০০ বছরের পুরোনো কোরবানির ধবল গরুর ঐতিহ্যের জন্যও মিরকাদিম সুপরিচিত, যার কদর এখনো পুরান ঢাকার অভিজাত পরিবারের কাছে রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার

চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

ভূরুঙ্গামারীতে নববধূর আত্মহত্যা – স্বামী গ্রেফতার

টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি শান্তর

ইলেকট্রনিক ডিভাইসে অতি আসক্তি, চক্ষু হাসপাতালে বাড়ছে শিশুরোগী

অযত্ন-অবহেলায় জরাজীর্ণ নজরুল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার

২০২৭ সালে পুরুষ ও নারী অ্যাশেজ সিরিজ আয়োজন করবে ইসিবি

একটি শিশু, একটি বৃক্ষ: কোটি গাছ লাগিয়ে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ

নাসিরনগরে নাশকতা ও বিস্ফোরক মামলায় আসাদুজ্জামান চৌধুরী গ্রেফতার