Monday , 13 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

তিস্তার বালুচরে তরমুজ চাষে কৃষকদের সাফল্য

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 13, 2026 9:32 am

জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর বিস্তীর্ণ বালুচর, যা একসময় ছিল সম্পূর্ণ অনাবাদি ও পরিত্যক্ত, এখন সেখানে গড়ে উঠেছে তরমুজের সবুজ সমারোহ। টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরাঞ্চলে তরমুজ চাষে বাম্পার ফলন পেয়ে স্বাবলম্বী হয়ে উঠছেন স্থানীয় কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিভাগের সহায়তায় এ অঞ্চলে শুরু হয়েছে এক নতুন কৃষি সম্ভাবনার দুয়ার।

সরেজমিনে দেখা যায়, ধুধু বালুচরের পর বালুচর জুড়ে সারিবদ্ধ তরমুজ ক্ষেত। সবুজ লতার ফাঁকে ঝুলছে বড় আকারের রসালো তরমুজ। কৃষকদের ব্যস্ততা এখন ফসল সংগ্রহ ও বাজারজাতকরণে।

স্থানীয় কৃষকরা জানান, আশ্বিন মাসে বিশেষ পদ্ধতিতে বীজ বপনের মাধ্যমে তরমুজ চাষ শুরু হয় এবং কয়েক মাসের পরিচর্যার পর চৈত্র মাসে পাওয়া যায় কাঙ্ক্ষিত ফলন। এ পুরো প্রক্রিয়ায় উপজেলা কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কিসামতের চরের কৃষক ফজলু মিয়া বলেন, আগে এই জমি একেবারেই অনাবাদি ছিল। এখন তরমুজ চাষ করে ভালো লাভ হচ্ছে। আমাদের জীবনে পরিবর্তন এসেছে।

একই এলাকার কৃষক সামছুল হক ও কবির হোসেন জানান, বালুর চরে এত ভালো ফলন হবে ভাবিনি। এখন অনেকেই এই চাষে আগ্রহী হচ্ছে। দূর-দূরান্ত থেকে মানুষ এসে ক্ষেত পরিদর্শন করছে।

কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট লাভ হচ্ছে, যা তাদের আর্থিক স্বাবলম্বিতার পথে এগিয়ে নিচ্ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে প্রায় ৩০০ বিঘা জমিতে তরমুজ চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বাজারে ভালো দামের কারণে আগামী মৌসুমে চাষের পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, বালুচরে মালচিং প্রযুক্তি ব্যবহারের ফলে জমির আর্দ্রতা ধরে রাখা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সহজ হচ্ছে। পাশাপাশি ড্রিপ ইরিগেশন পদ্ধতির মাধ্যমে কম পানিতে সেচ দিয়ে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হচ্ছে।

ডিমলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, চরাঞ্চলের কৃষকদের আমরা নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে আসছি। তরমুজ চাষে যে সফলতা এসেছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।

স্থানীয়দের মতে, এই সম্ভাবনাকে টেকসই করতে হলে সহজ শর্তে কৃষিঋণ, কৃষি উপকরণে ভর্তুকি এবং বাজারজাতকরণে কার্যকর সহায়তা জরুরি। এতে চরাঞ্চলের কৃষি আরও সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কৃষি বিভাগ জানিয়েছে, আগামী মৌসুমে তরমুজের পাশাপাশি পেঁপে, মরিচসহ অন্যান্য অর্থকরী ফসল চাষেও কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

এক সময়ের অনাবাদি তিস্তার বালুচর আজ সম্ভাবনার উর্বর ভূমিতে পরিণত হয়েছে। কৃষকদের পরিশ্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তার সমন্বয়ে ডিমলার চরাঞ্চলে গড়ে উঠছে এক অনন্য সবুজ বিপ্লব—যা বদলে দিচ্ছে পুরো অঞ্চলের অর্থনৈতিক চিত্র।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

বাগেরহাট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করলেন বিএনপি নেতা সালাম

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

ববিতে টিএসসি প্রাণহীন: শিক্ষার্থীদের আড্ডা ও সাংস্কৃতিক চর্চা সীমিত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারী জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে মাংস ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ

আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

বানারীপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার গ্রেফতার

আলিপুর মৎস্য বন্দরে এক ট্রলারে ধরা পড়লো ৬৫ মণ ইলিশ

মাভাবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে ৪৭তম বিসিএস প্রিলিতে শিক্ষার্থীদের ফ্রি বাস সার্ভিস